সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল পাকিস্তান। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে কোনোরকমে জিতে বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হচ্ছে বাবর আজমদের। এদিন আইরিশদের ১০৬ রানে থামিয়ে দিয়ে ৭ বল আগে ৩ উইকেটে কোনোরকমে জয় পায় পাকিস্তান।

তবে গ্যারেথ ডিলানি ও জস লিটলের ব্যাটে একশো পেরোয় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ অভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে আইরিশরা। ডিলানি ১৯ বলে ৩১ ও লিটল করেন ১৮ বলে ২২ রান। 

পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট। 

১০৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু পায় পাকিস্তান। তবে এরপর হঠাৎ ছন্দ পতনে টালমাটাল হয়ে যায় পাকিস্তান।

তবে অধিনায়ক বাবরের ব্যাটে ৭ বল হাতে রেখে ৩ উইকেটের কষ্টার্জিত জয় পায় পাকিস্তান। বাবর ৩৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। 

আইরিশদের পক্ষে গ্যারি ম্যাকার্থি নেন ৩টি উইকেট।  

দুই দলের জন্যই ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। পাকিস্তান জিতলেও সুপার এইটে কোয়ালিফাই করতে পারেনি। এই গ্রুপ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠেছে। 

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit