শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেল যে সাত দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়ে যায় আয়োজক দেশটি। তাতেই পাকিস্তানকে ছিটকে দিয়ে সুপার ৮-এ ওঠে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাকা করে ফেলল তারা। সুপার ৮-এ আমেরিকা ছাড়া যে যে দেশ জায়গা পাকা করেছে, তারা পরের বিশ্বকাপের টিকেটও কেটে ফেলল।

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালে। সেই প্রতিযোগিতার আয়োজক শ্রীলঙ্কা এবং ভারত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেসব দল সুপার ৮-এ উঠবে, তারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। পরের বিশ্বকাপও হবে ২০ দলের। সেখানকার আটটি দল নিশ্চিত হয়ে যাবে এ বারের সুপার ৮ থেকেই। সেই সঙ্গে দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা তো থাকছেই। ক্রমতালিকায় প্রথম আটটি দলও সুযোগ পাবে পরের বিশ্বকাপ খেলার। এই সব মিলিয়ে মোট ১২টি দল যোগ্যতা অর্জন করবে। বাকি আট দলকে বাছাই পর্ব খেলে জায়গা করে নিতে হবে।

যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপের আয়োজক। সেই দেশ যে সুপার ৮-এ উঠতে পারবে, ভাবতে পারেননি অনেকেই। কিন্তু পাকিস্তানের মতো দেশকে সুপার ওভারে হারিয়ে দিয়ে চমক দেয় আমেরিকা। হারিয়ে দেয় কানাডাকেও। ভারতের বিরুদ্ধে হারলেও আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি। তাতে এক পয়েন্ট পেয়ে যায় আমেরিকা। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার ৮-এ উঠে পড়ল তারা।লে মনে করা হয়েছিল। কিন্তু ভারত এবং আমেরিকার কাছে হেরে চাপে পড়ে যায় পাকিস্তান। তারা কানাডাকে হারালেও সুপার ৮-এর রাস্তা খুলতে পারেনি। এখনও একটি ম্যাচ বাকি পাকিস্তানের। খেলতে হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ জিতলেও চার পয়েন্টের বেশি হবে না বাবর আজমদের। ফলে ভারত এবং আমেরিকা পৌঁছে গিয়েছে সুপার ৮-এ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit