মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

পেরুতে প্রথম মেগাপোর্ট নির্মাণ করছে চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে চীন। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকার দেশ পেরুর চানকাই উপকূলে এই সমুদ্রবন্দর নির্মাণ করছে চীনের শিপিং কোম্পানি কসকো। চলতি বছরের শেষ দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বন্দর উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে। প্রায় ৩৫০ কোটি ডলারে নির্মাণাধীন এ প্রকল্প দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রথম প্রশান্ত মহাসাগর উপকূলে নির্মিত বন্দর। বন্দরটি প্রায় ৬০ ফুট গভীর পানিতে নির্মিত হচ্ছে। 

বিশ্লেষকরা বলছেন, এ বন্দর এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করবে। এছাড়া অঞ্চলটির দেশগুলোতে চীনা ইলেকট্রিক কার ও অন্যান্য পণ্যের আমদানি বাড়াবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দরটি লাতিন আমেরিকায় চীনের উত্থান বন্ধ করার পক্ষপাতী যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র চিন্তিত যে, এই বন্দরের ওপর চীনা নিয়ন্ত্রণ বেইজিংকে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সম্পদের ওপর দখল আরও শক্তিশালী করবে। এ বিষয়ে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল লরা রিচার্ডসন বলেছেন, ‘এটি চীনাদের পক্ষে এই অঞ্চল থেকে প্রাকৃতিক সব সম্পদ আহরণ করা আরও সহজ করে তুলবে।’

পেরু ও চীন কৃষিপণ্য কেনাবেচার ক্ষেত্রে বর্তমানে যে পথ অনুসরণ করে, তাতে এক দেশ থেকে অপর দেশে পণ্য পৌঁছাতে ৩৫ দিন সময় লাগে। যার ফলে বেশিরভাগ পচনশীল খাবার বাজারে পৌঁছাতে বেশি সময় নেয়। এ কারণে পণ্যগুলো খুব বেশি সময় ধরে রাখা যায় না। কিন্তু চানকাই বন্দর সে সময় এক-তৃতীয়াংশে কমিয়ে আনবে। যার ফলে পরিবহণ খরচও অনেকটাই কমে আসবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরটির নির্মাণকাজের প্রায় ৭০ শতাংশ শেষ হয়ে গেছে। বাকি কাজও খুব শিগগির শেষ হবে বলে আশা করা হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) জোটের নেতাদের শীর্ষ সম্মেলনে শি জিনপিং উপস্থিত থাকার সময় এই বন্দর উদ্বোধন করা হতে পারে।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit