সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে তুলনা মিশা সওদাগরের

৭৮ বছর বয়সী ট্রাম্প বাইডেনকে বলেন ‘বুড়ো’!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০’র কোটা ছাড়িয়েছে। আর বাইডেনের সেই বয়সকেই নির্বাচনি প্রচারের অন্যতম হাতিয়ার বানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের নিজের বয়সই ৭৮।

বিভিন্ন অনুষ্ঠানে হাঁটতে গিয়ে প্রবীণ বাইডেনের হোঁচট খান। আর সেই কথা বলেই নির্বাচনি প্রচারণা চালায় ট্রাম্পের প্রচারশিবির। প্রতিদিনই তারা বর্তমান প্রেসিডেন্টকে এভাবে ট্রাম্পের চেয়ে অযোগ্য প্রমাণ করা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এছাড়াও বাইডেন বক্তব্য দিতে গিয়েও অনেক কিছু ভুলে যান। আর সেই ভুলে যাওয়াকে ট্রাম্প শিবির দেখাতে চায় তার অযোগ্যতা হিসাবে। ট্রম্প শিবিরের  দাবি, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো সক্ষমতা রাখছেন না। 

তবে বাইডেন শিবিরও ছেড়ে কথা বলছে না। তারা ট্রাম্পের বয়স নিয়ে কথা বলছে। এছাড়াও সাধারণ মার্কিনিদের অনেকেও ট্রাম্পকে বয়স্ক ভাবছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে বাইডেন আর ট্রাম্পের কিছু উল্লেখযোগ্য পার্থক্য অনেকেরই চোখে পড়ছে। আর এর পেছনে আছে বিশেষ কারণও। প্রেসিডেন্ট বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়মও মেনে চলতে হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে কোনো বাঁধাধরা নিয়ম নেই। 

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনি জয়ী হবে তিনিই হবেন সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ট্রাম্প ও বাইডেন দু’জনার চেয়ে বেশি বয়সে আর কেউ মার্কিন প্রেসিডেন্ট হননি।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit