রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

পাকিস্তানের ভাগ্য ঝুলছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের ওপর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ‘এ’ গ্রুপের ১২ তারিখের ম্যাচে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের হারে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা খানিকটা প্রাণ ফিরে পেয়েছে। আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে যুক্তরাষ্ট্র। এ ম্যাচে যুক্তরাষ্ট্র মাত্র এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের বিদায় ঘন্টা বেজে যাবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের।


এবারের টুর্নামেন্টে শুরু থেকেই নামের প্রতি সুবিচার করতে পারেনি বাবর আজমের দল। নিজেদের প্রথম ম্যাচে নবাগত যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা। তিন ম্যাচে শেষে পাকিস্তানের একটি জয়ে পয়েন্ট সংখ্যা ২, অপরদিকে সমান ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৪। ফলে আর এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে তিন জয়ে এরইমধ্যে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে শক্তিশালী ভারত।

আজ বৃষ্টিতে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পন্ড হলে ১ পয়েন্ট পাবে যুক্তরাষ্ট্র। এমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে পৌঁছে যাবে স্বাগতিকরা। অন্য দিকে আইরিশদের বিপক্ষে বাবররা  জিতলেও পাকিস্তানের সুপার এইটে যাওয়া হবে না। কারণ চার ম্যাচে ৪ পয়েন্ট দাঁড়াবে বাবর বাহিনীর।
অন্যদিকে, কানাডাকে যদি ৪ পয়েন্টে পৌঁছাতে হয়, তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। আর ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের ইতি টানতে হবে কানাডাকে। একই সমীকরণ দাঁড়ায় আয়ারল্যান্ডের জন্যও। তাদের ৪ পয়েন্টে পৌঁছাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে।

ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনস বলেছেন, ‘খেলার জন্য আমরা প্রস্তুত। তবে প্রকৃতির উপর কারো হাত নেই।’ আয়াল্যান্ড অধিনায়ক পল স্টালিংয়ের বক্তব্য, ‘দুই ম্যাচ হেরে সদস্যরা মুখিয়ে আছে প্রথম জয়ের জন্য। খেলা মাঠে গড়ালে সবাই তাদের সেরাটাই দেবে।’ তাই ‘এ’ গ্রুপের আজকের ম্যাচটি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে হলেও পাকিস্তানের জন্য এটি নিঃসন্দেহে বাঁচা-মরার লড়াই।

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit