শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের জন্য চালু হলো উড়ন্ত ট্যাক্সি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের চেয়ারম্যান এবং ট্রান্সপোর্ট ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসার গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।

এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সিতে হজ যাত্রীরা মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে পারবেন। 

তবে এ বছর জরুরি সেবার (মালামাল ও ওষুধ পরিবহন) কাজেই এই উড়ন্ত ট্যাক্সি বেশি ব্যবহার করা হবে।

দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের দাবি, এয়ার ট্যাক্সির ব্যবহার যাত্রীদের ভ্রমণ সময় কমিয়ে আনবে। আর বিশেষ জরুরি মুহূর্তে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সৌদির দাবি, এই ধরনের উড়ন্ত ট্যাক্সির সেবা এটাই বিশ্বে প্রথম। তবে সংযুক্ত আরব আমিরাতের মতো আরো দু’একটি দেশও এয়ার ট্যাক্সি চালু করার তোড়জোড় শুরু করেছে।

আগামী ১৫ জুনই শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে এরইমধ্যে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসল্লি জড়ো হয়েছেন।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit