বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

নিজের অবসর নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জেতারই স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। 

বর্তমানে মাঠ মাতাচ্ছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান ক্লাবটির সঙ্গে তার  চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই প্রশ্ন অনেকেরই। অবশেষে অবসর নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মেসি। 

কবে, কখন অবসর নেবেন মেসি সেটি স্পষ্ট না জানালেও জানিয়েছেন কোন ক্লাব থেকে অবসরে যাবেন তিনি। অর্থাৎ, ক্যারিয়ারের শেষ ম্যাচটি কোন ক্লাবের জার্সিতে খেলবেন সেটি জানিয়ে দিয়েছেন মেসি। 

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ইন্টার মায়ামিই হবে আমার শেষ ক্লাব। হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিক থাকলে এটাই আমার সর্বশেষ ক্লাব হবে।’

তিনি আরও বলেন, ‘ফুটবলকে বিদায় জানাতে আমি এই মুহূর্তে রাজি নই। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করছি। সবকিছুর ইতি টানার যে ভয় সেটা আমার মাঝেও রয়েছে। আমি মনে করি ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হবে।’

 সূত্র : ইএসপিএন

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit