বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ক্রিভি রিহ শহরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৯ জন নিহত হয়েছেন। এই শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জন্মগ্রহণ করেছেন। এই হামলায় পাঁচ শিশুসহ আরও ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো।

বুধবার (১২ জুন) একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

ইউক্রেনের সামরিক কমান্ড টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলায় একটি প্রশাসনিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে বলে জানান ক্লিমেনকো।

নিজের শহরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘প্রতিদিন এবং প্রতি ঘণ্টায়, রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত।’

জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একজনকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে কংক্রিটের একটি ব্লক উত্তোলন করেছে।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit