বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

মোদিকে খোঁচা দিয়ে রাহুল বললেন, ‌‘আমার ঈশ্বর জনগণ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার নির্বাচনে জয়ের পর কেরালায় গিয়ে ভোটারদের ধন্যবাদ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন রাহুল। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যানি রাজাকে ৩ লাখ ৬৪ হাজার ৪২২ ভোটের ব্যবধানে হারিয়েছেন রাহুল।

ওয়েনাড আসনের মালাপপুরামে জনসমাবেশে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি প্রধানমন্ত্রীর মতো নই, আমি ঈশ্বর পরিচালিত নই। আমি একজন মানুষ। আপনারা দেখবেন, মোদি বলেছিলেন, নির্বাচনে তারা ৪০০ আসন পাবেন, পরে বললেন ৩০০ আসন পাবেন। এরপর যখন সেটির সম্ভাবনাও নেই হয়ে গেল, তখন বলতে শুরু করলেন, তিনি ঈশ্বরপ্রেরিত। তিনি কোনো সিদ্ধান্ত নেন না। তার ঈশ্বর সব সিদ্ধান্ত নেন। মোদিজির অদ্ভুত “পরমাত্মা” তাকে আদানি-আম্বানির পক্ষে সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে। “পরমাত্মা” তাকে মুম্বাই বিমানবন্দর, লক্ষ্ণৌ বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্র আদানিকে দিতে বলে।’

রাহুল আরো বলেছেন, ‘ভারতের দরিদ্র জনগোষ্ঠী আমার ঈশ্বর। আমার ঈশ্বর ওয়েনাডের জনগণ। এটি আমার জন্য খুবই সহজ। আমি আমার জনগণের সঙ্গে কথা বলি এবং আমার ঈশ্বর আমাকে বলে দেন কী করতে হবে।’

কংগ্রেসের এই নেতা বলেছেন, ‘কেরালা, উত্তর প্রদেশ ও অন্যান্য রাজ্যের জনগণ মোদিকে দেখিয়ে দিয়েছেন যে তিনি ভারতের জনগণকে হুকুম দিতে পারেন না। ভারতের জনগণ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন যে সংবিধান আমাদের কণ্ঠস্বর এবং সংবিধানে হাত দেবেন না।’

রাহুল বলেন, ‘অযোধ্যায় হেরেছে বিজেপি। অযোধ্যার মানুষ একটি বার্তা দিয়েছে, তা হলো ভালোবাসার কাছে ঘৃণা পরাজিত হয়েছে, বিনয়ের কাছে অহংকার পরাজিত হয়েছে।’

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৪,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit