শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যে রেকর্ডে রোনালদোর পাশে নেই কেউ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের জার্সিতে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোল করার কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল মঙ্গলবার ইউরোর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারান। ম্যাচে জোড়া গোল করে এই রেকর্ডে নাম লেখান ‘সিআরসেভেন’।

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হলেও প্রথম গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয় প্রায় এক বছর। ২০০৪ সালে প্রথমবার দেশের হয়ে প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হন তিনি।

এরপর আর পিছুই ফিরে তাকাতে হয়নি রোনালদোকে। টানা ২১ পঞ্জিকা বর্ষে গোল করার বহু আগেই পর্তুগালের জার্সিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক বনেছেন তিনি। এমনকি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসেই তার বেশি গোল নেই কারও। পর্তুগালকে ২০১৬ সালে ইউরো জেতানো রোনালদো দেশের হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১৩০ গোল।

৩৯ বছর বয়সেও জাতীয় দলের বড় আস্থার জায়গা রোনালদো। আসন্ন ইউরোতে তার পায়ের কারিকুরি দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজও রোনালদোকে নিয়ে বাজি ধরছেন, ‘ক্লাবের হয়ে খুব ধারাবাহিক পারফর্ম্যান্স করেছে ক্রিশ্চিয়ানো। কোনো সন্দেহ নেই সে দুর্দান্ত স্কোরার। ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে সে। পাঁচটি ইউরো খেলা একমাত্র ফুটবলার সে। তার অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

আগামী ১৫ জুন রাত ১টায় জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ইউরোর। পর্তুগালের প্রথম ম্যাচ ১৯ জুন একই সময়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৪,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit