সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

কানাডাকে হারানোর পর সুখবর পেলেন বাবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : দেয়ালে পিঠ ঠেকে দিয়েছিল পাকিস্তানের। ব্যাপক চাপের মুখে ছিলেন দলটির অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হারের দায় বাবরের কাঁধে চাপিয়েছিলেন। তবে নিন্দুকদের কটু কথা কানে না তুলে কানাডার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান দল। সে ম্যাচের পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাবর আজম।

প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের কারণে সমালোচনার পর কানাডার বিপক্ষে রিজওয়ান এবং বাবরের ব্যাট কথা বলেছে। যদিও স্ট্রাইক রেটে এখনো উন্নতি আসেনি তাদের। কানাডার বিপক্ষে ৫৩ বলে ১০০ স্ট্রাইক রেটে সমান ৫৩ রান করেছেন রিজওয়ান। তার মতোই ১০০ স্ট্রাইক রেটে বাবর করেছেন ৩৩ রান।

পাকিস্তান দলে গৃহদাহ নিয়ে সরব ওয়াসিম আকরাম তবে কানাডা পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে না পারায় এই ম্যাচে রিজওয়ান-বাবরের ‘মন্থর’ স্ট্রাইক রেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি।

সুপার এইটের পথ এখনো বেশ কঠিন পাকিস্তানের জন্য। কানাডার বিপক্ষে জয়ের পর এখন আইরিশদেরকেও হারাতে হবে বাবরদের। তবেই টিকে থাকবে সুপার এইটে খেলার সুক্ষ্ম সম্ভাবনা।

আগামী ১৬ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফ্লোরিডায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit