রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প অনুভূত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবারের (১২ জুন) এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোরিয়া আবহাওয়া দপ্তর বলছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে আটটার দিকে ভূমিকম্পটি বুয়ান কাউন্টির চার কিলোমিটার দক্ষিণে এবং সিউল থেকে প্রায় ২০৫ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।

এ ঘটনার পর দেশব্যাপী নাগরিকদের কাছে একটি সতর্কতা বার্তা পাঠানো হয়। এতে ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রতিবেশী জাপানের বিপরীতে, কোরীয় উপদ্বীপে খুব কমই উল্লেখযোগ্য ভূমিকম্প হয়। দেশটির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার। সূত্র : বাসস।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit