আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে শিল্প মালিক শ্রমিক সহ দেশের সর্বস্তরের শ্রমজীবি মানুষদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন হাওলাদার।
শ্রমিক নেতা কবির হোসেন হাওলাদার বলেন, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদ-উল আযহা। ঈদ-উল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কুরবানীর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল আযহা। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
পবিত্র ঈদ-উল আযহা সবার জীবন বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা ঈদের দিনের মত আগামী দিন গুলো হোক অনাবিল আনন্দময় পবিত্র ঈদ-উল আজহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছ।
কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৩:৪০