মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

আইনজীবীদের শুভেচ্ছায় সিক্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নুল আবেদিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪৬ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : বিএনপিপন্থী আইনজীবীদের ভালোবাসা এবং  শুভেচ্ছায় সিক্ত  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি এডভোকেট জয়নুল আবেদিন।বিএনপি’র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট বারের একাধিক বার নির্বাচিত সভাপতি, সিনিয়র এডভোকেট জনাব জয়নুল আবেদিন কে  গত ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত  এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। তার মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৯ জুন থেকে আজ ১১ জুন পর্যন্ত  সুপ্রিম কোর্ট বার ভবনের জয়নুল আবেদিন চেম্বারে তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান সংগঠনের সহ-সভাপতি এবং মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড আবেদ রাজা,ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল ,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এজিএস এডভোকেট মাহাবুবুর রহমান খান, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হান আলম, এডভোকেট জহিরুল ইসলাম সুমন প্রমুখ।

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit