বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

গ্রান্ড ইমারাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২
আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মানুষ ভালো ও পরিচ্ছন্ন খাবার খেতে খুব বেশী আগ্রহী। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলো পরিস্কার-পরিচ্ছন্ন, গুন-মানে এবং সুসজ্জিত পরিবেশে খাবার তৈরি করা। খাবার রান্না ও সংরক্ষনের ক্ষেত্রে রান্নার স্থান ও পরিচ্ছন্ন পরিবেশন পরিস্কার হওয়া উচিত। 

যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়। তিনি বলেন, সিলেট হচ্ছে পর্যটন নগরী। শাহজালাল মাজারকে কেন্দ্র করে এখানে দেশ ও দেশের বাহিরের অনেক পর্যটকরা আগে যেভাবে সেবা পেতো, গ্রান্ড ইমারাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে এখন থেকে তারা আরো ভালো মানের সেবা পাবে। তিনি সোমবার (১০ জুন) বিকেল ৩টায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন দরগা এলাকায় গ্রান্ড ইমারাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল দরগার মুতাওয়াল্লী সরকেম ফতেহ উল্লাহ আল আমান, জাবু চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ফরাদ কোরেশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইমরান চৌধুরী, মালিক পক্ষে হোটের পরিচালনাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ রাজীব, সিসিকের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সৈয়দ তাকরিবুল হাদী, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, আদনান আহমদ, জাহাঙ্গীর আলম, আহমেদ তানেক, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit