সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মালিককে সাজা ও অর্থদন্ড ব্রাহ্মণবাড়িয়ার কারখানায় বিএসটিআইয়ের মোড়ক নকল, বিষাক্ত ক্যামিকেলের ব্যবহার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন খাদ্য উৎপাদনকারি দু’টি কারখানায় অভিযান চালিয়ে মো. হোসাইন নামে মালিককে দশ দিনের জেল ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম  পৌর এলাকার খৈয়াসারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করা হয়। 

মো. হোসাইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি মেসার্স সাইফুল ফুড এন্ড প্রোডাক্ট নামে দু’টি কারখানা পরিচালনা করে এতে বিএসটিআইয়ের নকল মোড়ক ব্যবহার করছিলেন। এছাড়া বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে ওই দু’টি কারখানায় বিভিন্ন ধরণের জুস, চানাচুর, চিপস তৈরি করা হচ্ছিলো। 

অভিযানে থাকা বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান সাংবাদিকদেরকে জানান, ওই কারখানায় বিএসটিআইয়ের নকল মোড়ক ব্যবহার করে পণ্যের গায়ে লাগানো হয়। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস দিয়ে শিশুখাদ্য বানানো হচ্ছিলো। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit