সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম-ওলামাদের  সভা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রুম এর শিক্ষক, ইমাম-ওলামাদের নিয়ে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যত্রুম এর শিক্ষক, ইমাম-ওলামাদের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো.আরিফুর মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশরাফ উদ্দিন  মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মো.আল আমিন, ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম-ওলামারা  উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। জানান, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ ও ইমাম -ওলামাদের সুরক্ষায় সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এ খাতে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit