সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ীতে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামে মালতী চক্রবর্তীর পরিবারকে প্রতিপক্ষ কৌশিক কুমার গৌস্বামী কর্তৃক মারপিট ও জমি দখল এর বিরুদ্ধে ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করেন। গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুরে খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামে মৃত্যু আশিষ কুমার গৌস্বামীর স্ত্রী মালতী চক্রবর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কৌশিক কুমার গৌস্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার স্বামীর নিজের ভাই প্রদীপ কুমার গৌস্বামী জীবিত থাকা অবস্থায় জমিজমা তার নামে ক্রয় করেন। বাঁকি জমি আমি আমার চাকরীর টাকা দিয়ে ক্রয় করি। স্বামীর মৃত্যুর পর আমি দুই কন্যা হেমন্তী গৌস্বামী ও অনন্যা গৌস্বামীকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছি। আমার স্বামীর পয়ত্রিক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি রেখে মারা যান। সেই জমি চাষাবাদ করে জীবন জীবিকা চালাচ্ছি। প্রদীপ গৌস্বামী ও তার পুত্র কৌশিক কুমার গৌস্বামী সহ অন্যান্যরা রাতের আধারে জমিতে লাগানো ইরি বোর ধান নষ্ট করে দেন। তারা আমার স্বামীর জমিগুলি দখল করার চেষ্টা করছে। জোর পূর্বক বাড়ীর সামনে রাখা ধান লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে কৌশিক কুমার গৌস্বামী গংরা আমাকে মারপিট করে মারাত্বক ভাবে আহত করে। আমি আহত অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। আমি ফুলবাড়ী থানায় মামলা করলে ১নং আসামী কৌশিক কুমার গৌস্বামীকে বাদ দিয়ে বাঁকি আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। তারা জামিন নিয়ে বেরিয়ে এসে আমাকে ও আমার দুই মেয়েকে প্রাণ নাশের হুমকি দেন। আমি একজন অসহায় নারী। আমি কোনভাবে এদের সাথে কুলে উঠতে পারছিনা। ইতিপূর্বে আমার জামাই অমিতাভ চক্রবর্তী রঞ্জনকে মারপিট করে পা ভেঙ্গে দিয়েছিল। এই ঘটনায় আদালতে মামলা করেছি বর্তমানে তা চলমান আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার মেয়ের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে তার দুই কন্যা উপস্থি ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit