সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নরসিংদীতে আবারও যুবককে কুপিয়ে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২১৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতের কোন এক সময় এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ৬ মাস ধরে বেকার জীবনযাপন করতেন ও শিল্পকারখানার সাবেক শ্রমিক ছিলেন।নিহতের ছোট ভাই মো. লেলিন জানান, রোববার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে আহমদুল কবিরের সাথে কথা বলার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আজ সোমবার সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে আহমদুল কবিরের লাশ পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাত দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন বলেও জানান নিহতের ভাই লেলিন।মরদেহের খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit