মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার এক ঘোষণায় দেশটি এই আহ্বান জানায়।

কূটনৈতিক সূত্রসমূহ বলেছে, সোমবার এই ভোটাভুটির পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি দক্ষিণ কোরিয়া বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

মার্কিন প্রতিনিধিদলের মুখপাত্র নেট ইভান্স বলেছেন, ভোটাভুটির আয়োজন করতে এবং প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। তবে তিনি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করেননি।

ইভান্স আরও বলেন, পরিষদের সদস্যদের এই প্রস্তাব পাশের সুযোগ নষ্ট করা ঠিক হবে না এবং এই চুক্তির সমর্থনে অবশ্যই একইসুরে কথা বলতে হবে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একাধিক পরিকল্পনা পাশে বাধা দিয়েছিল।

কিন্তু গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জাতিসংঘ থেকে পৃথক একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু হামাসের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সূত্র: আল-জাজিরা, এএফপি

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit