মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

রাশিয়ার এসইউ-৫৭ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার এসইউ-৫৭ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগীয় গোয়েন্দা সংস্থা (জিইউআর) বলছে, এই প্রথমবার রাশিয়ার অভ্যন্তরে এক বিমান-ঘাঁটিতে অত্যাধুনিক রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ এর উপর আঘাত করা হয়েছে। জিইউআর রবিবার উপগ্রহ চিত্র দেখিয়ে এই হামলার বিষয়কে নিশ্চিত করেছে।

কিভাবে এসইউ-৫৭ বিমানকে আঘাত করা হয়েছে বা ইউক্রেনের সামরিক বাহিনীর কোন দল এই হামলা চালিয়েছে তা নিজেদের টেলিগ্রাম পোস্টে নির্দিষ্ট করে জানায়নি জিইউআর।

রাশিয়ার জনপ্রিয় যুদ্ধপন্থী সেনা-ব্লগার যিনি নিজেকে ‘ফাইটারবম্বার’ বলেন এবং বিমান নিয়ে আলোচনা করেন তিনি বলেছেন, এসইউ -৫৭-এর উপর হামলার খবরটি সঠিক এবং একটি ড্রোন এটিকে আঘাত করেছে।

জিইউআর বলেছে, ইউক্রেনে যুদ্ধক্ষেত্র থেকে ৫৮৯ কিলোমিটার দূরে অবস্থিত আখতুবিন্সক বিমানঘাঁটিতে এই যুদ্ধবিমানটি রাখা ছিল।

জিইউআর বার্তার সাথে একাধিক ছবি পোস্ট করে বলেছে, “এই ছবিগুলো দেখিয়ে দিচ্ছে যে- ৭ জুন এসইউ-৫৭ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে ছিল এবং (৮ জুন) বিস্ফোরণের ফলে সেখানে গর্ত রয়েছে এবং এর আশপাশে অগ্নিঘটিত ক্ষয়ক্ষতির ফলে পোড়ার দাগও দেখা যাচ্ছে।”

দূরপাল্লার ড্রোন

মস্কোর বিশাল অস্ত্রভাণ্ডারে অসংখ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউক্রেনের নেই। রাশিয়ার আরও অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেন তাই দূরপাল্লার ড্রোন তৈরির দিকে মনোনিবেশ করেছে।

রুশ ব্লগার ‘ফাইটারবম্বার’ বলেছে, বিস্ফোরকের টুকরো যুদ্ধবিমানটিতে আঘাত করে এবং একে মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, বিমানটিকে যদি মেরামত করা সম্ভব না হয় তাহলে এটাই হবে এসইউ-৫৭-এর প্রথম যুদ্ধজনিত ক্ষতি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির সামরিক প্রতিনিধি আলেক্সান্দার খারচেঙ্কো এক বার্তা পোস্ট করেন, যেটা সরাসরি হামলার বিষয়কে স্বীকৃতি দেওয়া হয়নি, তবে সামরিক বিমান রক্ষার জন্য প্রয়োজনীয় ‘হ্যাঙ্গারে’র অভাবকে নিন্দা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সমগোত্রীয় অস্ত্রের পাল্টা জবাবে রাশিয়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এসইউ-৫৭ তৈরি করেছিল। তবে একে উন্নত ও আরও কার্যকরী করে তুলতে অনেকটা বিলম্ব হয় এবং ২০১৯ সালে একটি বিধ্বস্ত হয়েছিল। এই বিমানের প্রস্তুতকারকের বক্তব্য অনুযায়ী, ২০২২ সালে এই যুদ্ধবিমানের ধারাবাহিক উৎপাদন শুরু হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা, এপিনিউজ উইক, ইউরো নিউজ

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit