বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

লালমনিরহাটে পাটক্ষেত থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে জুনায়েদ(৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাহিদ (১৫) এক কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।
রবিবার (৯ জুন) সদর উপজেলার খুনিয়াগাছ  ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছেকনাপাড়ার একটি পাটক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিশু জুনায়েদ ওই এলাকার মোঃ দুলাল হোসেনের ছেলে এবং আটক নাহিদ একই এলাকার রশিদুল নামের এক ব্যক্তির ভাগিনা। এছাড়া তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।জানাযায়, রবিবার সন্ধার পর ওই এলাকার বিদ্যুৎ চলে গেলে নিহত জুনায়েদের পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খুজতে থাকে। এ সময় ওই এলাকার লোকজনের মনে আতঙ্ক ছড়িয়ে পরে। কেননা কয়েকদিন আগেও ওই এলাকায় তামাক ক্ষেতে একটি শিশুর লাশ পাওয়া যায়। পরে এলাকার লোকজনসহ জুনায়েদের পরিবারের লোকজন তাকে খুজতে থাকে।অনেক্ষন খোঁজার পর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে একটু দূরে পাটক্ষেতের ভিতরে শিশুটির মরদেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

নিহত শিশু জুনায়েদের মা  জাহানারা বলেন, ‘কেউ আমার ছেলেকে মেরে ফেলছে। আমার একটাই অনুরোধ তোমরা কেউ আমার ছেলেকে তোমরা কাটাছিড়া করেন না। আমি আমার ছেলের হত্যাকারীদের শাস্তি চাই’।খুনিয়াগাছ ইউনিয়নের চোয়ারম্যান এএসএম খায়রুজ্জামান মণ্ডল বাদল বলেন, ‘ঘটনাটি অনেক দুঃখজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই’ ।এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)  ওমর ফারুক বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে’।এ ঘটনায় রাতেই নাহিদ নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit