বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

মাটিরাঙ্গায় আশ্রয়ণ- প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে ইউএনও ডেজী চত্রুবর্তীর প্রেস ব্রিফিং

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৫ম পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন ও গৃহহীন ৬৫টি পরিবার পাচ্ছে দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা ঘর উপকারভোগীদের নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  প্রেস ব্রিফিং সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১০ জুন)  সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর  কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র  সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং সাংবাদিকদের জানান  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী (১১ জুন)  মঙ্গলবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের নিকট ৫ম পর্যায়ের (২য় ধাপে) ৬৫টি পরিবারকে  জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উপজেলা প্রশাসন সূত্রে জানায়, মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়   ৫ম পর্যায়ের (২য় ধাপ)   ৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারে ভূমিসহ দ্বি-কক্ষ  গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এরমধ্যে-মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৫টি  বেলছড়ি ইউনিয়ন ১২টি  গোমতি ইউনিয়ন ১৩ আমতলী ইউনিয়ন ৫টি বড়নাল ইউনিয়ন ১১টি তবলছড়ি ইউনিয়ন ৩টি তাইন্দং ইউনিয়ন ৩টি মাটিরাঙ্গা পৌরসভা ১৩ দ্বি-কক্ষ বিশিষ্ট ভূমিসহ সেমি-পাকা গৃহ হস্তান্তর করা হবে।এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান,  মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ- সভাপতি জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া মাটিরাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক সাগর চত্রুবর্তী কমল, সাংবাদিক মো.আবুল হাশেম সহ বিভিন্ন পএিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অসহায় ভূসিহীন -গৃহহীন ছিন্নমূল মানুষকে পুনবাসিত করে জাতীয় অর্থনীতির মুল ধারায় সম্পক্ত করে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যতিত্রুম উদ্যােগ। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূসিহীন -গৃহহীন মাটিরাঙ্গা উপজেলার  নাগরিকদের নিরাপদ বাসস্থান সহ তাদের মুখে হাসি ফোঁটেছে। 

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit