শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুহাররমের যে ৫ করণীয়ের কথা বললেন আজহারী এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দায়িত্ব অবহেলায় ৮ জন বরখাস্ত: প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১৯ জুন ২০২৬ বিশ্বে আমানত কমলেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক ১০০ কোটি ক্লাবের পথে শাহরুখের অর্থ সহায়তায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেউল বন্দ ২’

খাগড়াছড়িতে পুলিশ সুপার এর উদ্যোগে প্রথম নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে পুলিশ সুপার এর উদ্যোগে প্রথম বারের মতো নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত. হয়েছে।শনিবার ( ৮ জুন)  খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞদের নিয়ে দিনব্যাপী প্রায় ৩৫০ জন  নারী পুলিশ সদস্যদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, ও , ওয়াপসা- বাংলাদেশ শাখার নির্বাহী সদস্য প্রফেসর ডঃ মো: ইলিয়াস হোসেন,।
স্বাগত বক্তব্য রাখেন বিপিআইসিসি সেক্রেটারি দেবাশীষ নাগ, । নারী পুলিশ সদস্যদের ফিটনেস স্ট্যামিনা ও ডায়েট প্লান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশন পুষ্টিবিদ ও ডায়েট কনসালটেন্ট, ইশরাত জাহান, আলোচক হিসেবে ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতাল এর  ডা: বিউটি চাকমা, খাগড়িছড়ি অতিরিক্ত পুলিশ সুপার ত্রুাইম এন্ড অপস মো.জসীম উদ্দিন পিপিএম
সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ , জেলার বিভিন্ন পদমর্যাদার নারী অতিথিবৃন্দ সংবাদকর্মীরা  উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,  আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি নিজে সুস্থ থাকলে আপনার সন্তান ও পরিবার সুখে থাকবে। স্বাস্থ্য সচেতনতার একটি অংশ হলো পারসোনাল হাইজিন। পারর্সোনাল হাইজিন বিষয়টা শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম। নারী পুলিশ সদস্যদের গাইনী বিষয়ে, স্কিন, মেডিসিন ও ডেন্টাল এগুলোর গুরুত্ব মোটেও কম নয়। এসব বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং পরিবার ও আত্নীয়-স্বজনদের সচেতন করতে হবে। আমদের নারী পুলিশ সদস্যদের দীর্ঘ সময় ধরে বাইরে ডিউটি করতে হয়। যেখানে সর্বোচ্চ সংখ্যক নারী পুলিশ সদস্যদের ডিউটি করতে হয় সেখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করতে আমরা ব্যবস্থা গ্রহন করছি।

পুলিশ সুপার আরও বলেন, ‘আধুনিক কর্মব্যস্ত সময়ে মস্তিস্ককে সুস্থ এবং কর্মক্ষম রাখতে নারী পুলিশ সদস্যদের ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ জরুরি। যা আপনাকে আরও বেশি কর্মক্ষম এবং স্বতঃস্ম্ফূর্ত রাখতে সহায়তা করবে। স্বাস্থ্য বলতে আমরা শুধু শারীরিক স্বাস্থ্যকেই বুঝি। কিন্তু মানুষের মন শরীরের সঙ্গেই সম্পৃক্ত। তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সমান। আমরা প্রত্যেকে নিয়মিত ব্যায়াম করা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত চেকআপ করা।মানসিকভাবে সুস্থ থাকলে তবে পরিবার ও কর্মস্থলে অর্থাৎ ঘরে-বাইরে নিজেকে ঠিক রাখতে পারব।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit