সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

জটিল রোগে আক্রান্ত তাহসান দিলেন দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান। তার জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া। এ জটিল রোগে ২০১৮ সাল থেকে ভুগছেন তিনি। সংবাদমাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব। রোগটি সম্পর্কে তাহসান বলেন, এ সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে। শুরু হয় নানা জটিলতা, যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয়।

তাহসান আরও বলেন, ‘দিন যত পার হচ্ছে, গান গাওয়ার সক্ষমতা হারাচ্ছি। গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝেছি। প্রথমে খুব ভয় পেতাম। মনে হতো আর গাইতে পারব না।’জটিল রোগটির চিকিৎসা প্রসঙ্গে তাহসান বলেন, ‘দীর্ঘসময় ধরে চিকিৎসা চলছে। জীবনযাত্রায় যেমন পরিবর্তন এনেছি, তেমনি এনেছি খাদ্যাভ্যাসেও। জানি না ভবিষ্যতে কী হবে?’নিজের এ অসুস্থতা নিয়ে আফসোস করে কণ্ঠশিল্পী বলেন, ‘এমন অনেকবারই হয়েছে, সাধারণত আমি যেভাবে কনসার্টে পারফর্ম করি সেভাবে করতে পারিনি অসুস্থতার জন্য। তবে আমি সত্যি সৌভাগ্যবান। এতে শ্রোতাদের ভালোবাসা কখনও কমেনি দেখেছি।’

এ সময় ভক্ত আর শ্রোতাদের উদ্দেশে জীবনের অনিশ্চয়তা থেকে তাহসান বলেন, ‘আমার জন্য আপনারা দোয়া করবেন, রোগটি যেন আরও বেশি আমায় না ভোগায়। গলার সমস্যার কারণে আমি এখন আগের চেয়ে কনসার্ট আর লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি। এ কনসার্ট আর লাইভে গান গাওয়ার পরিমাণ যদি আরও কমতে থাকে, তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরও বেড়েছে। গান গাওয়ার মতো অবস্থায় আমি আর নেই।’

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit