বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

কঙ্গনাকে কষিয়ে চড় মারা সেই নারী নিরাপত্তাকর্মী ‘গ্রেফতার’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সেই সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। অভিযুক্ত জওয়ান কুলবিন্দর কৌরকে গতকাল বৃহস্পতিবারই সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার দিল্লিগামী বিমান ধরার জন্য চণ্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন কঙ্গনা। নিরাপত্তা তল্লাশির সময়ে ওই সিআইএসএফ কনস্টেবলের সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্রে-তে রাখতে চাননি। এর পরই নারী নিরাপত্তারক্ষী এসে কঙ্গনাকে সপাটে চড় মারেন বলে অভিযোগ। কুলবিন্দর নিজে স্বীকারও করেছেন সে কথা। এও জানিয়েছেন, ২০২০ সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার পুরনো মন্তব্যের জন্য এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তার কথায়, ‘তিনি একটি মন্তব্য করেছিলেন। বলেছিলেন, কৃষকেরা ১০০ টাকার বিনিময়ে সেখানে বসে রয়েছেন। তিনি কি সেখানে গিয়ে বসে থাকবেন? তিনি যখন এ সব বলেছিলেন, তখন আমার মা সেখানে গিয়ে বসে প্রতিবাদ করছিলেন।’

কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা এক বার বলেছিলেন, ১০০ টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকেরা। এই মন্তব্যের জেরেই কঙ্গনাকে চড় মেরেছেন বলে জানিয়েছেন কুলবিন্দর। চণ্ডীগড় থেকে বিমান ধরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কঙ্গনা। সেখানে গোটা ঘটনার বিবরণ দেন তিনি। পঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মন্ডি থেকে বিজেপির টিকেটে জিতেছেন কঙ্গনা। ৭৪ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/রাত ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit