বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা

চড় খাওয়ার ব্যাখ্যা দিলেন কঙ্গনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে করা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের বিড়ম্বনায় বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা। সংসদ সদস্য নির্বাচন হতে না হতেই সিআইএসএফের নারী জওয়ানের হাতে চড় খেয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্ডীগড় বিমানবন্দরে ঘটা সেই ঘটনার বিষয়ে এবার বিবৃতি দেন কঙ্গনা। অনুরাগীদের উদ্দেশ্যে কঙ্গনা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, অক্ষত আছেন।

কঙ্গনা লিখেছেন, এ বিষয়টি আমার কাছে সবচেয়ে অর্থবহ। ওই জওয়ান কৌশলে আমার জন্য অপেক্ষা করে ছিলেন যে, আমি কখন তার সামনে দিয়ে যাব? ঠিল খালিস্তানি স্টাইলে পেছন থেকে এসে কোনো কথা না বলে আমার মুখে উনি আঘাত করেন। যখন আমি জিজ্ঞাসা করলাম, কেন এটা করলেন? তখন তিনি অন্যদিকে তাকিয়ে নিজের দিকে ফোনের ক্যামেরা রেখে কথা বলতে শুরু করলেন। (যেমনটি আপনারাও ওর ভিডিওতে দেখেছেন)। উনি হঠাৎ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। কৃষক আইন বাতিল করা হয়েছে এবং সেগুলো নিয়ে আর কারও কোনো উদ্বেগ নেই। সম্ভবত এটা ছিল তার খালিস্তানি ব্যান্ডওয়াগনে যোগ দেওয়ার উপায়, যা পাঞ্জাবে প্রধান রাজনৈতিক আসন পাচ্ছে।

এদিকে চন্ডীগড় বিমানবন্দরের ঘটনার পর কঙ্গনা ইতোমধ্যে দিল্লিতে এনডিএর বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে গেছেন।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, কুলবিন্দর কৌরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে তার কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং বলেন, ‘তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা দুঃখজনক যে নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো ব্যক্তি এমন কাজ করলেন, যা হয়েছে তা ভুল

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit