সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালবায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।স্থানীয়রা জানান, দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে সুকানদিঘী এলাকায় লালমনিহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পৌঁছায়। এ সময় রেললাইনে একটি গরু দাঁড়িয়ে ছিল। ট্রেন আসতে দেখে আব্দুল কাইয়ুম গরুটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। এ বিষয়ে কাকিনা ইউনিয়ন চেয়ারম্যান তাহির তাহু বলেন, বিষয়টি স্থায়ীদের কাছে শুনতে পেয়েছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে বলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, লালমনিরহাট জিআরপি থানার ওসি’র নিকট বিষয়টি অবগত করা হয়েছে তারাই ব্যবস্থা নিবেন।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit