সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

রামমন্দির উদ্বোধন করেও বিজেপি না জেতায় বিস্ফোরক মন্তব্য শঙ্করাচার্যের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। তখন তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি৷   

এবার লোকসভা ভোটে বিজেপি তেমন সুবিধা করতে পারেনি, সেই পরিপ্রেক্ষিতে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন হিন্দুধর্মীয় এ পণ্ডিত।  তার দাবি, প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি, অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে। 

স্বামী নিশ্চলানন্দ আরও বলেন, আমার সঙ্গে যারা টক্কর দিয়েছে শেষ হয়ে গিয়েছে, মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। 

বুধবার বোলপুরে ৩ দিনের কর্মসূচি নিয়ে এসেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী।  এদিন তাকে প্রশ্ন করা হয়, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সঠিক বিধি মেনে হয়নি বলেছিলেন৷ অযোধ্যায় বিজেপির ভরাডুবি রামকে নিয়ে রাজনীতির পরিনাম?

শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছে। রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় জিতত, তাই না৷ অযোধ্যাবাসী যে সহমত নয়, তা বুঝিয়ে দিল৷ অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণও যদি হত রাজনেতা হওয়ার কারনে তার রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি।

পুরীর শঙ্করাচার্য আরও বলেন, এ রকম মনে করেছিল যদি কংগ্রেসের শাসন হয়, রাম মন্দির সরিয়ে দেওয়া হবে। এই ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছে। প্রথমে মোদিজী কংগ্রেসকে দুর্বল মনে করত এই নির্বাচনের আগে৷ আর মনে করবে না। এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে, লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিল, মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে। মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। আকাশকে কি ঘুসি মারা যায়, আমরা সেই জায়গায় আছি। যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিল। তবে মুঝসে জো টকরায়েংগে চুর চুর হো জাগেংগে৷ এই রকম কথা আছে।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit