সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

রাস্তার একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে লিটন মিয়া (২৫) নামে মানুষিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে। গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।বুধবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।লিটন মিয়া (২৫) সে ওই ইউনিয়নের মৃত সালাউদ্দিন মেম্বারের ছেলে।নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, লিটন মিয়া দির্ঘদিন থেকে মানুষিক ভাবে অসুস্থ। মাঝে মাঝে সে নিখোঁজও হয়। পরে বেশ কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসে। যদিও পরিবার থেকে তাকে অনেক খোঁজাখুজি করা হয়। এরপর সে নিজেই একদিন বাড়িতে চলে আসে। তবে সে কোনদিন কারো ক্ষতি করেন নাই। রাস্তা দিয়ে হাটলে সে একা একা কার সাথে যেন কথা বলতেন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়  নাই। আজ দুপুরে বাড়ির পাশে রাস্তার সাথে একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, নিহত লিটন মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন রোগী ছিলেন। এই মৃত্যুর ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit