মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

গাভাস্কারের ভারত একাদশে আছেন যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সময় আজ (বুধবার) রাত সাড়ে ৮ টায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করছে রোহিত শর্মার দল। বিশ্বকাপের মঞ্চে ভারত দলকে নিয়ে ক্রিকেট ভক্ত ও সমর্থকদের উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। তবে এবার এই দল নিয়ে সবার বাড়তি আগ্রহের কারণ হয়ে দেখা দিয়েছে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন কে সে বিষয়টি।

যশস্বী জয়সওয়াল নাকি বিরাট কোহলি? কে হবেন রোহিতের সঙ্গী? এ বিষয়ে চলছে নানা আলোচনা। এবার ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার জানালেন নিজের মতামত। বিরাট কোহলিকে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে চান তিনি। এছাড়াও গাভাস্কার তো পুরো ভারত একাদশই সাজিয়েছেন নিজের মতো। স্টার স্পোর্টসে প্রকাশিত এক ভিডিওতে আইরিশদের বিপক্ষে ভারত দল সাজানো নিয়ে কথা বলেছেন তিনি।

গাভাস্কারের একাদশে জায়গা হয়নি সদ্য আইপিএল কাঁপানো ব্যাটার সাঞ্জু স্যামসনের। তিনে রেখেছেন জয়সওয়ালকে। চারে আছেন সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পাঁচে রেখেছেন ঋশভ পান্তকে। ছয় ও সাতে আছেন দুই পেসার অলরাউন্ডার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। বাকি চার জায়গায় রেখেছেন দুজন স্পিনার ও দুজন পেসার। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের পর একাদশের সেই দুই জায়গা যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের। 

যদিও গাভাস্কারের একাদশ নিয়ে অনেকে প্রশ তোলার পর তিনি বলেছেন, ‘আমি এই একাদশ গড়া পছন্দ করি না। কারণ, এতে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারও না কারও পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit