বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বাজেট অধিবেশন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ :  শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি দ্বাদশ জাতীয় সংসদের এবং চলতি বছরের তৃতীয় অধিবেশন। বুধবার (৫ জুন) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।  

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন করবেন। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এর পর আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit