মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

মমতাকে নিয়ে নুসরাতের টুইট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে এবং আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরই দলের হয়ে গলা ফাটালেন টালিউড অভিনেত্রী নুসরত জাহান। এবার রীতিমত চমকে দেওয়া ফল দেখা গেল লোকসভা নির্বাচনে। এক্সিট পোলের সঙ্গে বিন্দুমাত্র মেলেনি ফলাফল। 

উল্টে দেশে সার্বিকভাবে ৩০০ টপকাতে পারল না এনডিএ জোট, আবার মোটের ওপর ভালো ফল করে ২৩০ টির বেশি আসন পেল ইন্ডিয়া জোট। 

সরকার গড়বে বিজেপিই, লোকসভা ঘিরে যেসব ‘চমকপ্রদ সমীকরণ’  রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। সেটা নিয়ে সাবেক এমপি নুসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। 

সেখানে লিখেছেন, ‘দিদির জয়! বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের বিশ্বাস রাখল এবং সেটা আরও বাড়াল। তৃণমূল কংগ্রেসের সমস্ত বিজয়ী এমপিদের অনেক শুভেচ্ছা। জয় বাংলা।’

গেল নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন নুসরত জাহান। জয়ীও হয়েছিলেন। তবে এবার ভোটের ঠিক আগে আগেই সন্দেশখালি উত্তপ্ত হওয়ায় হোক বা অন্য অভ্যন্তরীণ কারণে দল টিকিট দেয়নি নুসরত জাহানকে। 

অনেকেই তারপর ভেবেছিলেন যে অভিনেত্রী হয়তো দল বদলাবেন। কিন্তু না তেমন কিছুই ঘটল না। উল্টে তিনি এদিন তৃণমূলের জয়ে বেশ খুশিই হয়েছেন।

রাজ্যের ২৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, অভিষেক তো রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন। এরপর, এদিন মানে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছা জানান নুসরত জাহান। দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit