মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

বেনজীর আহমেদ দেশে নাকি বিদেশে, নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশে আছেন নাকি বিদেশ চলে গেছেন, সে ব্যাপারে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, ‘আপনাদের মতো আমি এখনও সুনিশ্চিত নই, তিনি কোথায় আছেন। আমি শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে; তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমিও এতটুকু জানি, তিনি হয়ত ফিরে আসবেন। বেনজীর আহমেদের ওপর আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। আবার আদালত থেকেও ইমেগ্রেশনে কোনো রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি যে, তিনি বিদেশে যেতে পারবেন না। আমি এখনো সঠিক জানি না, তিনি আছেন নাকি চলে গেছেন। আমাকে জেনে কথা বলতে হবে।’

বুধবার (৫ জুন) রাজধানীর মহাখালীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ফিরে আসবেন হয়ত। আমার মনে হচ্ছে, ফিরে এসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মোকাবিলা করবেন। মন্ত্রী বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ডিএনএ টেস্ট না আসা পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না উদ্ধার হওয়া মরদেহ কার।

গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুযায়ী এটা জানা যায়, তাকে হত্যা করা হয়েছে। দুদেশ মিলে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। দুদেশ মিলেই একটা সিদ্ধান্তে আসা হবে। আইনশৃঙ্খলা বাহিনী চাঁদা চাচ্ছে না। আসন্ন কোরবানির ঈদে আমাদের নির্দেশনা দেয়া আছে সড়ক-মহাসড়কে পশুবাহী গাড়ি কেউ থামাতে পারবে না। তবে কোন হাটে যাবে এ ব্যাপারে গাড়িতে লেখা থাকতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit