সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় শেষ ১৬–এর ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশরের। এই ম্যাচের আগে সোমবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘আমি মনে করি এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। কোনো দলই এককভাবে আধিপত্য বিস্তার করতে পারছে না। ফ্রান্সকে শক্তিশালী মনে হয়েছিল এবং তারা এখনও শক্তিশালী, তবে প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের বেশ ভুগতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্পেনও শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করেছে। বিশ্বকাপের আগে দলগুলো যে ফর্মে ছিল, তা কোনো দলই ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষরা ভালো খেলছে এবং এখানকার পরিস্থিতি আমরা আগে যা দেখে এসেছি তার থেকে ভিন্ন। তাছাড়া খেলোয়াড়রা অনেক বেশি ম্যাচ খেলার কারণে ক্লান্তিবোধ করছে।’

মায়ামিতে শেষ ৩২–এর ম্যাচে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে পাওয়া আত্মঘাতী গোলে কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে গ্রুপ ‘জে’র শীর্ষে থেকে নকআউট পর্বে উঠতে আলবিসেলেস্তেরা আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের বিরুদ্ধে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই সহজেই জয়লাভ করেছিল।
 
স্ক্যালনি নিশ্চিত করেছেন যে, লিওনেল মেসি ৩৯ বছর বয়সেও ৩৯তম বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আছেন। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এর মাধ্যমে আরও সমৃদ্ধ করবেন এই আর্জেন্টাইন। মেসি প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, ‘লিও ভালো আছে। গত ম্যাচে ৩৯ বছর বয়সে ১২০ মিনিট খেলার পরেও তার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি।’

টুর্নামেন্টের এই কঠিন পরিস্থিতি এবং শেষ ১৬–এর প্রতিপক্ষ শক্তিশালী হওয়া সত্ত্বেও, আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই থাকবে বলে মনে করেন স্কালোনি। 
তিনি বলেন, ‘এই দলটি বছরের পর বছর ধরে যেখানেই গেছে চ্যাম্পিয়নের দাবিদার হিসেবেই গেছে এবং সবসময় ভালো খেলেছে, এমনকি যখন পরিস্থিতি পক্ষে থাকে না বা প্রতিপক্ষ কাজটা কঠিন করে তোলে, তখনও।’

দলীয় পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘(আমাদের) খেলার মান সন্তোষজনক। আমরা চার ম্যাচের সবকটিতেই জিতেছি এবং এটি বেশ স্বস্তির বিষয়। তবে বরাবরের মতোই কিছু জায়গা সুধরে নেওয়ার আছে।’
মিশরকে নিয়ে সতর্কবার্তা দিয়ে স্ক্যালোনি বলেন, ‘আমরা সজাগ আছি কারণ মিশর একটি শক্তিশালী প্রতিপক্ষ। তারা খুবই ভালো দল; তাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং এমন একজন কোচ আছেন যিনি দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করছেন।’

মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ তার ক্যারিয়ারে এই প্রথম আর্জেন্টিনার মুখোমুখি হবেন। এই ম্যাচে তার লক্ষ্য থাকবে বিশ্বকাপে নিজের দলের এ যাবৎকালের সেরা পারফরম্যান্সকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সালাহ সম্পর্কে স্ক্যালোনি যোগ করেন, ‘সালাহ একজন দুর্দান্ত খেলোয়াড়; তার বিরুদ্ধে খেলাটা আনন্দের হবে।

আমাদের দল এর আগেও অনেক বড় খেলোয়াড়দের মুখোমুখি হয়েছে এবং আমরা সবসময়ই দলগতভাবে সতর্কমূলক ব্যবস্থা নিয়ে এসেছি।’ মঙ্গলবারের এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit