শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রী পদে মোদিকে সমর্থন নয়, ওয়াইসির স্পষ্ট ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এনডিএ সরকার গঠন হলেও ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে। এখন আর একসঙ্গে বিপুল সংখ্যক বিরোধী সাংসদকে বের করে দেওয়া যাবে না সংসদ থেকে। বরং ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা কোনো আন্দোলন নয়াদিল্লির বুকে গড়ে তুললে সেটা ঠেকানো মুশকিল হয়ে পড়বে এনডিএ সরকারের পক্ষে। এনডিএ জোট কেন্দ্রীয় সরকার গড়লেও চাপ আছে সেটা বোঝেন মোদিও।

তিনি হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আর তারপরই প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন করতে চান না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। নরেন্দ্র মোদিকে এখন সরকার গড়তে হলে চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতীশ কুমারের দলের কাছে মাথানত করতে হবে। সেক্ষেত্রে এনডিএ সরকারের চাবিকাঠি এখন নীতীশ ও চন্দ্রবাবুর হাতে। 

এই যখন অবস্থা তখন আসাদউদ্দিন ওয়াইসি জানান, বিজেপি যে আসন পেয়েছে সেটাও পাওয়া উচিত ছিল না। তিনি বলেন, ‘আমি কখনও যদি, কিন্তু বা সুযোগ আছে এমন কথা বলি না। আমি নির্বাচনের সময়ই বলেছিলাম, যদি এমন কোনো সুযোগ আসে যে অন্য কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি ছাড়া তখন আমরা সমর্থন করব।’সুতরাং যে আসাদউদ্দিনকে বিজেপির পক্ষের ভাবা হতো সেই তিনিও কি না এখন বেঁকে বসলেন।

ভোটের পরের পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলার কথা বলছেন নরেন্দ্র মোদি। এই বিষয়টিকেই কটাক্ষ করে আসাদউদ্দিনের বক্তব্য, ‘গোটা দেশের যা পরিস্থিতি তাতে বিজেপির এই আসনও পাওয়ার কথা নয়। আমরা যদি সত্যিই কাজ করে থাকি তাহলে বিজেপির ১৫০ আসন পাওয়ার কথা। আমরা বিজেপি সরকার গঠন থামাতে চাই এবং এটা চায় মানুষ। কিন্তু অসফল রয়েছি। তবে এটা ঠিক যে আমাদের দোষ দেওয়া যাবে না। একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, দেশে কোনো মুসলিম ভোটব্যাংক বলে কিছু নেই। কখনও হবেও না।’

ওয়াইসি আরও বলেন, ‘বিজেপি ভেবেছিল ওরা অদৃশ্য, কিন্তু কেউ অজেয় নয়। প্রধানমন্ত্রী মোদি কি লাঠির সাহায্য ছাড়া সরকার গড়তে পারবে?’ বিজেপির প্রার্থীকে ওয়াইসি বিপুল ভোটে হারাবার পর সংবাদ সম্মেলন করে বলেন, ‘আমি মানুষকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের দলকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য। পঞ্চমবার মানুষ আমাদের সফল করেছে। হায়দরাবাদের সকল মানুষকে যুব, মহিলাদের ধন্যবাদ জানাই।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit