মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ। র‌্যাবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের কাছ থেকে বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

গত বছরের ২৩ মে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সরকার এম খুরশীদ হোসেনের চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খুরশীদ হোসেন। সে সময় তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ছিলেন।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ। দায়িত্ব নেওয়ার পর সকালে র‌্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন। দুপুরে তিনি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit