মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

জিতলেই সব ঠিক হয়ে যাবে: তাসকিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে হেরে দেশ ছেড়েছিল। পরে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হেরে যায় তারা। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাট, বল ও ফিল্ডিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

এমন অবস্থায় মানসিকভাবে কিছুটা পিছিয়েই থাকার কথা ক্রিকেটারদের। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে, এ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। যদিও তাসকিন আহমেদ যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের বলেছেন, তারা ম্যাচ জিতলেই সব ঠিক হয়ে যাবে।  

তিনি বলেন, ‘হেরে একটু মোরালি ডাউন ছিলাম। কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ’

তাসকিনকে নিয়েও অনেক দুশ্চিন্তা ছিল। জিম্বাবুয়ে সিরিজেই চোট পেয়েছিলেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। যদিও তাসকিন এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রথম ম্যাচ থেকে খেলতে পারার আশার কথা বলছেন এই পেসারও।

তিনি বলেন, ‘প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ’

তাসকিনের সুস্থতার মধ্যে বাংলাদেশের চিন্তা বাড়িয়েছে শরিফুল ইসলামের চোট। ভারতের বিপক্ষে ইনিংসের শেষ বলটি করার আগে হাতে চোট পান শরিফুল। পরে তার হাতে দরকার হয় ছয় সেলাইয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

তাসকিন এ নিয়ে বলেন, ‘শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে, আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না। হাতে যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে। ’

‘আসলে প্রতিটি ম্যাচই সুযোগ। বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। শরীফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে বাকিরা প্রস্তুত। আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি। যদি আমিও না খেলতে পারি, বাকি যারা আছে তারাও প্রস্তুত। আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit