মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা বাদ দিলে বলা যায় অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোট শেষে শুরু হয়েছে গণনা। এর আগে বুধবার সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলায় একযোগে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত। 

এর মধ্যে প্রথম চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। তবে ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া তিনজনকে জরিমানা করা হয়েছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ১৬৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

এবার দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হয়েছে। এর আগের তিন ধাপে ৩৮২টি উপজেলায় ভোট সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের ২০টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। আগামী ৯ জুন ভোট অনুষ্ঠিত হবে স্থগিত ওই উপজেলাগুলোতে।

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit