মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

বিশ্বকাপের মাঝে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে কয়েকদিন আগেই সাকিব আল হাসানকে সরিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এই স্থান বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। তার অবনমনে ফের শীর্ষস্থানে ফিরেছেন সাকিব।

আজ পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এই র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে হাসারাঙ্গার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। ম্যাচটিতে স্রেফ ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। পরে প্রোটিয়া দল জয়লাভ করে ৬ উইকেটে।  

দক্ষিণ আফ্রিকার হারানো ৪ উইকেটের ২ উইকেট নেন হাসারাঙ্গা। তবে ব্যাটিংয়ে ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমে গিয়েছে লঙ্কান অলরাউন্ডারের। ২২২ পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন দুইয়ে। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব।  

এদিকে এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন আনরিখ নরকিয়া। স্রেফ ৭ রানে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি। অষ্টম স্থানে রয়েছেন এই পেসার। এছাড়া এক ধাপ এগিয়ে পাঁচে রয়েছেন জশ হ্যাজেলউড। আর উগান্ডার বিপক্ষে ৯ রানে পাঁচ উইকেট নেওয়া আফগানিস্তান পেসার ফাজালহাক ফারুকি ৩ ধাপ এগিয়ে দশম স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit