মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

অন্তঃসত্ত্বা দীপিকাকে কোথায় নিয়ে গেলেন রণবীর?

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকাকে রেখেই অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। প্রমোদতরির ওই পার্টিতে বেশ ফুর্তির আমেজেই দেখা গিয়েছিল রণবীরকে। এ নিয়ে বেশ কটাক্ষের মুখেও পড়ছেন এই অভিনেতা। কারণ, স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকাকালীন সময় স্বামী পাশে থাকবেন, এটাই স্বাভাবিক; অথচ স্বামী বিদেশে পার্টিতে গিয়ে মজেছেন।

তবে ইতালি থেকে ফেরা মাত্রই স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছেন রণবীর। ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার রাতে দীপিকাকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন রণবীর সিং। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। দেখা গেলো, অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে আগলে রেখেছেন রণবীর সিং। এ সময় অভিনেত্রীর পরনে ছিল স্ট্রাইপড লাল কুর্তা ও পাজামা। রণবীরের পরনে ছিল ছিমছাম টি-শার্ট। দুজনের চোখেই চশমা। এ সময় দীপিকার বেবিবাম্পটাও ঈষৎ দৃশ্যমান হয়েছিল।

শুধু দীপিকা নয়, এদিন পরিবারের সবাইকে নিয়েই রেস্তোরাঁয় গিয়েছিলেন রণবীর। সাথে ছিলেন, রণবীরের মা অঞ্জু ভাবনানি ও বাবা  জগজিৎ সিং। নৈশভোজে নিজের শাশুড়িকেও আনতে ভোলেননি এই অভিনেতা।

তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে একেবারেই ঘরবন্দি করে রাখেননি দীপিকা। কয়েকদিন আগে বেবি বাম্প নিয়েই ‘সিংঘম’ সিনেমায় শ্যুটিং করেছিলেন দীপিকা।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit