বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভারতের একাদশ সাজিয়ে দিলেন গাভাস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : আজ শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ মিশন। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা।

তবে ভারত মূল লড়াইয়ে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন নাকি যশস্বী জয়সোয়াল-এই তিনজনের মধ্যে কে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে।

এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশ সাজিয়ে দিয়েছেন ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসে নিজের একাদশ সাজিয়েছেন এ কিংবদন্তি ক্রিকেটার।

তিনি ওপেনিংয়ে রোহিতের সঙ্গে কোহলিকে রেখেছেন। তিনে রেখেছেন জয়সোয়ালকে। চার নম্বর স্থানটি দেওয়া হয়েছে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদবকে। পাঁচ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। আর দলে মূল পেসার হিসেবে রেখেছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে। এ ছাড়া অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব।

একাদশ ঘোষণার সময় গাভাস্কার বলেন, ‘আমি একাদশ গড়া পছন্দ করি না। কারণ, আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারও না কারও পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই, এমনটা হবেই।’

গাভাস্কারের একাদশটা এ রকম-রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit