বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ

ট্রেনে ঈদযাত্রায় ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে৷ আজ বুধবার আগামী ১৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে। এসব টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যাবে।

বুধবার (৫ মে) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে৷ 

এদিন যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে সকাল থেকে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷

একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন৷ এক্ষেত্রে কোনো যাত্রী ৪টি টিকিট কিনলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে। তবে ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না৷

টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবারই টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল ফোন নম্বরে ওটিপি (OTP) পাঠানোর ব্যবস্থা করা হবে৷ 

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে৷

এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি৷

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit