মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব আসরে বাংলাদেশ এখনো কোনো শিরোপা অর্জন করতে পারেনি। বিশ্ব আসরে বাংলাদেশ কেন শিরোপা জিততে পারে না, সে বিষয়ে কথা বলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় বিশ্ব আসরে শিরোপা জিততে না পারার কারণও ব্যাখ্যা করেন তিনি।

আজ বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এবিষয়ে কথা বলেন।

বিশ্বকাপে বাংলাদেশের ২৫ বছরের পথচলা। সেই ১৯৯৯ থেকে ওয়ানডে এবং ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগণ্যই।

মাহমুউল্লাহ বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনো আমাদের চেষ্টার কমতি থাকে না। এবার ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাব। আমার মনে হয়, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে দুর্ভাগ্য আমরা সে সুযোগ কাজে লাগাতে  পারিনি। এবার আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে ছিলাম না। একটু খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমিও দলে থাকতে পারতাম। কিন্তু কোনো কারণে হয়নি। যাক সে নিয়ে আমার কোনো আফসোসও নেই। সবসময় যেটা বলি— নিজের পারফরম্যান্স দিয়ে দলের অবদান রাখতে চাই। সবসময় নিজের সর্বোচ্চটাই দিতে চাই।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/সকাল ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit