বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া ভোটার বাড়ার আশা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার ছয়টিতে ইতিমধ্যেই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। একটি উপজেলা থেকে পরাজিত প্রার্থীর অভিযোগ উঠা ছাড়া তেমন কোনো সমস্যার কথা শুনা যায় না। বলা চলে, সর্বত্রই বেশ সুষ্ঠু ভোট হয়। এতে ভোটারারও বেশ খুশি। এ অবস্থায় চতুর্থধাপের ভোটে ভোটার বাড়ার আশা করা হচ্ছে।

বুধবার জেলার সদর উপজেলা, নবীনগর ও বিজয়নগর উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তিন উপজেলার মধ্যে নবীনগর ও বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্ধীতার আশা করা হচ্ছে। এছাড়া বাকি তিনটি নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ায় ভোটারদের মাঝে আস্থা অনেকটা বেড়েছে। যে কারণে দুই উপজেলাতে ভোটার উপস্থিতি বাড়তে পারে। তবে প্রতিদ্বন্ধীতা কম হবে বলে সদর উপজেলায় ভোটার উপস্থিতি কম হতে পারে। 

এদিকে ভোটগ্রহনকে কেন্দ্র করে মঙ্গলবার তিন উপজেলার বিভিন্ন কেন্দ্রেই ব্যালট বাক্সসহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়। প্রত্যেক উপজেলার সহকারি রিটানিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট বাক্স, স্ট্যাম্প, রাবার, অমোচনীয় কালি, পেন্সিলসহ ভোটগ্রহন সংশ্লিষ্ট সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দিতা করছেন। সদর উপজেলা পরিষদের ১১টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার লাখ ১৯ হাজার ৫৪১ জন।

অপরদিকে বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। বিজয়নগর উপজেলা পরিষদের ১০টি ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১০ হাজার ৫৩৮ জন। অপরদিকে নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নবীনগর উপজেলা পরিষদের ২১টি ইউনিয়নের ১৫৬টি ভোট কেন্দ্রে  মোট ভোটার সংখ্যা চার লাখ ৩৮ হাজার ৩৫ জন।

ভোটসামগ্রী বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, ‘ব্যালট পেপার ছাড়া অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভোরবেলা প্রত্যেক কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এছাড়াও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে।’ওই তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit