শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এ মেলার উদ্বোধন করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার ভুমি গুঞ্জন বিশ্বাস। উপজেলা অতিরিক্ত কৃষিকর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম, চাঁদ আলী, তাপস কুমার, রাশেদুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, কৃষক-কৃষানী ও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলায় ষ্টলের সংখ্যা মোট ২০টি। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, (বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী কৃষি নির্ভর সফল বাংলাদেশ করার লক্ষ্যে দেশীয় বিভিন্ন জাতের ফল-ফলালি যেমন কাঁঠাল, লেবু, কমলা, করমুচা, নারিকেল ও কৃষকের ফসল যাতে ভাল ভাবে পোকা মাকড় মুক্ত) উৎপাদন করতে পারে এ জন্য বিভিন্ন ঔষধ কোম্পানির ষ্টল দেওয়ার মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধির জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে তিন দিন ব্যাপী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit