শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন তাসকিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই পেসার তাসকিন আহমেদকে পাওয়া যাবে দলের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরবেন এই সহ-অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে মোটামুটি সেরেই উঠেছেন তাসকিন। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি। 

পহেলা জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বোলিং করেছেন তাসকিন। সোমবার বিকালে বোলিং করার কথা ছিল বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে তাসকিন বোলিং করেন মাশটাং ক্রিকেট একাডেমির ইনডোরে। 

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলে ফিরতে চান তাসকিন।

বৈশ্বিক এই আসরে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘ডি’ তে। শ্রীলঙ্কা ছাড়াও তাদের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৪,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit