শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

কোপার আগে সুখবর পেল আর্জেন্টিনার ফুটবলাররা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনির হাত ধরেই কোপা চ্যাম্পিয়ন হয়েছে। আর তার হাত ধরেই বিশ্বকাপের শিরোপাও জিতেছে মেসি-মারিয়ারা। তবে কিছু দিন আগেই গুঞ্জন উঠেছিল, আর বেশিদিন আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন না স্ক্যালোনি।

তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ স্ক্যালোনি নিজেই। স্ক্যালোনি জানিয়েছেন, যতদিন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন চাইবে ততদিন জাতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন তিনি। কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে মেসি-মার্টিনেজরা। রোববার (২ জুন) সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্ক্যালোনি। কোপার পরও আর্জেন্টিনার ডাগ আউটে থাকতে চান তিনি।

স্ক্যালোনি বলেন, ‘বছরটা খুব ভালো ছিল না। সত্যি বলতে, (গত) নভেম্বরে ব্যাপারটা তেমন ছিল না। তবে যতদিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন, ততদিন আমি এখানে থাকব।‘এদিকে মেসির সর্বশেষ অবস্থা নিয়েও কথা বলেছেন স্ক্যালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘মেসি পুরোপুরি ফিট। সে কাল (সোমবার) অনুশীলনের জন্য দলের সঙ্গে যোগ দেবে।‘  

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit