বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

পর্তুগালে আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে একটি এয়ার শোতে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ ঘটেছে। এতে একটি বিমানের পাইলট নিহত এবং অন্যটির পাইলট আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২ জুন) বিকেলে বেজা বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। পর্তুগিজ সংবাদ সংস্থা লুসার বরাতে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, এয়ার শো চলছিল। দূর থেকে সমান্তরালে উড়ে আসে পাঁচটি ছোট বিমান। মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ ঘটে এবং এরপর সেগুলোর নিচে পড়ে যায়।

দেশটির বিমান বাহিনী (পিএএফ) দুটি ছোট বিমান সংঘর্ষে একজন পাইলট নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে পিএএফ বলেছে, ‘বিমান বাহিনী দুঃখের সঙ্গে জানাচ্ছে, বিকেল ৪টা ৫ মিনিটে বেজা এয়ার শোতে আকাশে পারফরম্যান্স প্রদর্শনের সময় দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই এয়ার শোতে ছয়টি বিমান অংশ নিয়েছিল। দুর্ঘটানর পর জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছায় এবং শোটির আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছেন। ’

সংবাদ সংস্থা লুসা জানিয়েছে, সংঘর্ষের পর একটি বিমানের পাইলট মারা গেছেন। তারা বিমান দুটিকে ইয়াকভলেভ ইয়াক-৫২ মডেলের বলে চিহ্নিত করেছে। অ্যারোবেটিক ট্রেনিং মডেলের এই বিমানগুলো সোভিয়েত ডিজাইনে নির্মিত।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, দুর্ঘটনার তদন্তে বিমান বাহিনী তদন্ত শুরু করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit