শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মুইজ্জু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির সরকার। গাজায় গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিসভা ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারক করার জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে তা জানানো হয়নি। খবর আল জাজিরা 

এ ছাড়া, মুইজ্জু ‘ফিলিস্তিনের সঙ্গে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন। মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা ব্যর্থ হয়।

মালের এই ঘোষণার পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করার অনুরোধ করে। যারা ইসরায়েলসহ অন্য দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন, তাদেরও একই অনুরোধ করা হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি নাগরিকদের এরই মধ্যে মালদ্বীপ ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তারা যদি কোনো কারণে সমস্যায় পড়ে, তবে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit